শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৩১ পিএম, ২০২৩-০৩-২৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিসিবির ৯৪ কেজি ডাল, ৯৪ লিটার তেল ও ৪৭ কেজি ছোলা জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত। শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, শাহাবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপর ধোবড়া গ্রামের নজিবুর রহমানের ছেলে আলম ও সন্ন্যাসী কুপতলা গ্রামের নবীর ছেলে হানিফের সহযোগিতায় টিসিবি পণ্য অবৈধভাবে ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আটক করে স্থানীয়রা।
এ সময় হানিফ দাবি করেন, এসব টিসিবির পণ্য বিতরণ শেষে কয়েকজন ব্যক্তির জন্য নিয়ে যাচ্ছেন। তাদের কাছে কাগজপত্র আছে। এক পর্যায়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এলাকাবাসীর। পরে মোটরসাইকেল ও পণ্য রেখে পালিয়ে যান তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। তিনি এসে এসব পণ্য জব্দ করে নিয়ে যান। এ ঘটনায় আনিকা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হুসেইন শহীদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে আনিকা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হুসেইন শহীদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, টিসিবি পণ্য বিতরণ শেষে কয়েকজন ব্যক্তির পণ্য একটি ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় বিক্ষুদ্ধ জনতা আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে টিসিবি পণ্যগুলো জব্দ করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। একটি ভ্যানে ১৭টি কার্ডের ৯৪ কেজি ডাল, ৯৪ লিটার তেল ও ৪৭ কেজি ছোলা জব্দ করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited