dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হলেন এটিএম মাসুদ খান

দৈনিক অনুসন্ধান    |    ১০:৫৭ পিএম, ২০২২-০৮-০৪

চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হলেন  এটিএম মাসুদ খান

নিউজ ডেক্সঃ

সন্দ্বীপের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র  প্রবাসী  বিশিষ্ট সমাজ সেবজ  এ টি এম মাসুদ খানকে  চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা  সদস্য করা হয়েছেন।  তাকে অনাডম্বর অনুষ্টানের মাধ্যমে  বরন করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খান বলেছেন, ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের সপক্ষের হয়ে কাজ করার চেষ্টা করেছি। বর্তমানে প্রবাসে ব্যবসা পরিচালনা করলেও সুযোগ পেলেই দেশমাতৃকার টানে ছুটে আসি । দেশের অর্থনীতিকে সচল রাখতে বর্তমান সরকারের নানা সময়ে গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়। বিদেশের মাটিতে দেশের উন্নয়নের কথা যখন শুনি তখন গর্বে বুক ভরে উঠে। 
এটিএম মাসুদ আরো বলেন, চট্টগ্রামবাসী সবসময় দেশের যেকোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে কার্পণ্য করেন না। এছাড়া দেশের ও জাতির নানা ক্রান্তিকালে ব্যবসায়ীদের পাশাপাশি এখানকার সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। 

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। 

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যতম শক্তি হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের বেশ সুনাম রয়েছে। সকল নিয়ম-নীতি মেনে গঠনতান্ত্রিকভাবে এই প্রেস ক্লাব পরিচালিত হয়। প্রেস ক্লাবের গঠনমূলক কর্মকাণ্ডের সাথে আগামীতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খানকে  প্রেস ক্লাব সভাপতি ধন্যবাদ জানান। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।  যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ।

অনুষ্ঠানে অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী,  সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার এবং দেবদুলাল ভৌমিক, দৈনিক নয়া বাংলার সম্পাদক জেড এম এনায়েতউল্লাহ, ক্লাবের স্থায়ী সদস্য একেএম কামরুল ইসলাম চৌধুরী, রনজিত কুমার দে, গোলাম সরওয়ার, জামালুদ্দীন ইউছুফ, দেব প্রসাদ দাস, মাহবুব উর রহমান, মাখন লাল সরকার, সিরাজুল করিম মানিক,  বিপুল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, কামাল উদ্দিন খোকন, মান্নান মেহেদী, আবুল হাসনাত, মিয়া মোহাম্মদ আরিফ, সাইদুল আজাদ, অমিত বড়ুয়া, সোহেল রানা,  মোহাম্মদ ফরিদ উদ্দিন,  সুবল বড়ুয়াসহ  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর