শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:৫৬ পিএম, ২০২২-১১-১০
সেলিম উদ্দীন,ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এর সিনিয়র শিক্ষক মৌলানা আবু বক্কর সিদ্দিক প্রকাশ আবু বক্কর স্যার (৫৬) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি... রাজেউন।
১০ নভেম্বর (বুধবার) সকাল সোয়া ১১ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার স্কুলে পরিক্ষা চলাকালীন তিনি ডিউটিরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে একইদিন বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
একইদিন বাদে এশা কিশলয় স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় করা হবে বলে নিশ্চিত করেছেন মেঝ ছেলে নাজমুস সাকিব।
তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণপাড়া গ্রামের মরহুম নজির আহমদের পুত্র ও তিন পুত্র সন্তানের জনক।
তাঁর মৃত্যুতে এলাকায় ও কিশলয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কিশলয় প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, স্যারের মৃত্যুতে বুধবারের এসএসসি টেস্ট
নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্কুলের যে অপূরনীয় ক্ষতি হয়েছে। তা কোনদিন পুরণ হবেনা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited