dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


মুরাদনগরে নিমাইজুড়ি নদী দখল করে দোকান ঘর নির্মাণ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫৬ পিএম, ২০২৩-০৭-৩০

মুরাদনগরে নিমাইজুড়ি নদী দখল করে দোকান ঘর নির্মাণ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সাখাওয়াত হোসেন (তুহিন), মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যালয় নামে সাইনবোর্ড টাঙিয়ে চাপিতলা নিমাইজুড়ি নদী দখল করে পাকা দোকান ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে ইউয়িন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তবে উপজেলা আওয়ামী লীগের নেতারা অবশ্য জানিয়েছেন, ওই কার্যালয় সম্পর্কে তাঁরা কিছুই জানেন না (গোপন সূত্র)।

জানা যায়, উপজেলার পূর্ব ঘোড়াশাল থেকে প্রবাহিত হওয়া নদীটি চাপিতলা গ্রাম হয়ে রামচন্দ্রপুর তিতাস নদীতে গিয়ে মিলিত হয়েছে। এটি বুড়িনদীর একটি শাখা। যার নাম নিমাইজুড়ি নদী। এক সময় এ নদী দিয়ে যাত্রী ও মালবাহী শত শত নৌকা এবং ট্রলার চলাচল করতো। কিন্তু নদীটির দুই পাড় দিয়ে দখল হয়ে যাওয়ায় আজ নদীটি বিলীন হওয়ার পথে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাপিতলা-বৃষ্ণপুর সড়ক ও কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের পাশদিয়ে গিয়ে বয়ে যাওয়া নদীর দুই পাড়দিয়ে অবৈধ দখল করে নির্মাণ হয়েছে দোকান ঘর। অপর দিকে চাপিতলা-বৃষ্ণপুর সড়কের দক্ষিন দিকে নদীর পারে অনেক অংশ নিয়ে নির্মাণ করা হচ্ছে পাকা দোকান ঘর।

 এরই পাশে টানানো হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের একটি সাইনবোর্ড। তাতে লিখা রয়েছে, “ভিত্তি প্রস্তুত স্থাপন ৮নং চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগে অঙ্গ ও সহযোগী সংগঠন এর অফিস”।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তাদের দল এখন ক্ষমতায়। তাদের বরিুদ্ধে কথা বলার শক্তি কারোর নেই।

 দলীয় কার্যালয়ের নামে ইউয়িন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এই নদীর উপর পাকা দোকান ঘর নির্মাণ করছেন। প্রশাসন সহযোগিতা ছাড়া এই অবৈধ দখল বন্ধ করা সম্ভব না।

এ বিষয়ে অভিযোক্ত চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আব্দুল কাইয়ুম পাকা ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, এটি দোকান ঘর নয়, চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস করা হচ্ছে। নিমাইজুড়ী নদীর বিভিন্ন স্থানে দখল করে অনেকেই দোকান ঘর করে ব্যবসা করছে কিন্তু আমাদের আওয়ামীলীর অফিস নির্মাণ করছি বলে অনেকেই এইনিয়ে বিভিন্ন কথা বলছে।

 অনেকে দোকান ঘর করে টাকা খাইতেছে, সেটা কোন অপরাধ না? আজ আমরা আওয়ামীলীগের অফিস করতেছি তাতে অনেকের সমস্যা।

 আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও আমরা অফিস করতে পারব না?
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের সভাপতি আবু মুছা আল কবির বলেন, আমি জানি এখানে ইউনিয়ন আওয়ামীলীগের অফিস নির্মাান করা হচ্ছে। কিন্তু দোকান ঘর নির্মাানের বিষয়টি আমার জানা নেই। তারপরও বিষয়টি নিয়ে আমি খোজঁখবর নিচ্ছি।

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু বলেন, নিমাইজুড়ী নদীর উপর আওয়ামী লীগের কার্যালয় নির্মান করার বিষটি উপজেলা আ’লীগ কিছুই যানে না। আমরা বিষয়টির বিষয়ে খবর নিচ্ছি।
মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমুল হুদা বলেন, সরকারী স্থানে কেহই স্থাপনা নির্মাণ করতে পারেনা। বিষয়টি আমার জানা নেই। ঘটনার স্থলে লোক পাঠিয়ে খবর নিচ্ছি।

বিষয়টি সত্য হলে ওই স্থাপনাটি উচ্ছেদ করা হবে হলে তিনি জানিয়েছেন।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর