dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ঈদ-উল-আজহার দিনও ট্রাফিক পুলিশের ডিউটি, কষ্টের মাঝেও স্বাচ্ছন্দ্যে

দৈনিক অনুসন্ধান    |    ০৭:০৮ এএম, ২০২৩-০৭-০১

চাঁপাইনবাবগঞ্জে ঈদ-উল-আজহার দিনও ট্রাফিক পুলিশের ডিউটি, কষ্টের মাঝেও স্বাচ্ছন্দ্যে

 

ফয়সাল আজম অপু, 

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সহ সারাদেশে উদযাপন করা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা। এদিন মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন। তবে পেশাগত কারণে সড়কে শৃঙ্খলা রক্ষা করায় ট্রাফিক পুলিশ সদস্যদের নেই ঈদের আনন্দ। মানুষের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে তারা কাজ করছেন ঈদের দিন সহ ২য় দিনেও।

ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) ও ২য় দিন শুক্রবার (৩০ জুন) চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়, শান্তি মোড়, ফায়ার সার্ভিস মোড়, বারঘরিয়া মহানন্দা ব্রিজ চত্বর ঘুরে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করেও সড়কে শৃঙ্খলা রাখতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। নিয়ন্ত্রণহীন গাড়ি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন তারা।

কথা হয় ট্রাফিক পুলিশের টিআই গোলাম সারোয়ারের  সঙ্গে। তিনি বলেন, রোজার ঈদে ছুটি কাটিয়েছি, এবার ছুটি পাইনি। পরিবার ছাড়াই রাস্তায় ঈদ করতে হচ্ছে। আমাদের পেশাটাই তো এমন। মানুষের সেবার ব্রত নিয়েই এই পেশায় এসেছি। পরিবারের লোকজনেরও অনেকটা অভ্যাস হয়ে গেছে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট গাজিউল বলেন, পরিবার ছাড়া ঈদ করতে সবসময় খারাপ লাগে। খুব ইচ্ছে করে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে। কিন্তু সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের ঈদের দিনও ডিউটি করতে হয়। যখন দেখি আমাদের এই কষ্টের জন্য হাজারো মানুষ নিরাপদে তার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছে, সেটা দেখেও মনে আলাদা একটা শান্তি অনুভব করি।

তিনি বলেন, পরিবার, আত্মীয়-স্বজন সবারই অভিযোগ থাকে যে এমন চাকরি করি যে ঈদেও ছুটি পাই না। তার পরেও চাই সবাই নিজের পরিবারের সঙ্গে অনেক আনন্দে ঈদ উদযাপন করুক। সবার নিরাপত্তায় ও নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে আমরা আছি।

বিশ্বরোড মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জোনাব আলি জানান, পরিবার ছাড়া ঈদ করতে কারোরই ভালে লাগে না। সত্যি বলতে পেশাদারিত্বের জায়গা থেকে ঈদের দিন ও ২য় দিনের ডিউটি উপভোগ করছি। পরিবার থেকে সেরকম কোনো অভিযোগ না থাকলেও পরিবার আমাকে মিস করছে, যা কিছুটা কষ্টদায়ক। গত ঈদ-উল-ফিতর এর ছুটিও কপালে জোটেনি, তারপরেও সাধারণ মানুষের কল্যানে, নিরাপত্তার জন্য ডিউটি করতে পেরে স্বাচ্ছন্দ্যে বোধ করি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর