শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৫ পিএম, ২০২৬-০৩-২৫
নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক:
নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন। গত ২৪শে মার্চ, মঙ্গলবার ব্রুকলিনের জনপ্রিয় 'লাহরী চিল্লি' রেস্টুরেন্টে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানিজ শশি বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শরীফ উদ্দীন সন্দ্বীপির আদরের বড় মেয়ে।
অনুষ্ঠানটি কেবল একটি জন্মদিন পালনই ছিল না, বরং এটি রূপ নিয়েছিল প্রবাসী সন্দ্বীপবাসী ও স্বজনদের এক মিলনমেলায়। পরম করুণাময়ের অশেষ রহমতে আয়োজিত এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনের শোভা বর্ধন করেন সন্দ্বীপের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক জনাব সাহাবউদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব রানা, সমাজসেবক জসিম উদ্দিন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব দেলোয়ার হোসেন।
শরীফ উদ্দীন সন্দ্বীপি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "একটি অনুষ্ঠান তখনই সার্থক হয় যখন পাশে থাকে প্রিয়জনদের ভালোবাসা। শশির এই বিশেষ দিনটিকে রাঙিয়ে তুলতে যারা নিরলসভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।"
তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর বড় ভাই মোহাম্মদ পারভেজ ও ভাবি, মেঝ ভাই মাস্টার আইয়ুব খান মহিম ও ভাবি, বড় বোন তাছলিমা বেগম ও ভগ্নিপতি মোহাম্মদ আলাউদ্দিন এবং ছোট ভাই সাংবাদিক অভি আজিম ও তাঁর সহধর্মিণীর প্রতি।
অনুষ্ঠানে আগত অতিথিরা কানিজ শশির উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে ডিনারের পাশাপাশি চলে স্মৃতিচারণ ও আড্ডা। সবশেষে শরীফ উদ্দীন সন্দ্বীপি উপস্থিত সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মেয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited